ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
নতুন বেতন কাঠামো চূড়ান্ত: কোন গ্রেডে কত টাকা বেতন পাবে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। এতে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২৫ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। সোমবার (২০ অক্টোবর) কমিশনের সভায় এ খসড়ার অনুমোদন দেওয়া হয়।
নতুন বেতন কাঠামোতে গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন
জাতীয় বেতন কমিশনের প্রস্তাবে প্রতিটি গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
>গ্রেড ১: ১,৫০,০০০ টাকা,
>গ্রেড ২: ১,২৭,৪২৬ টাকা,
>গ্রেড ৩: ১,০৯,০৮৪ টাকা,
>গ্রেড ৪: ৯৬,৫৩৪ টাকা,
>গ্রেড ৫: ৮৩,০২০ টাকা,
>গ্রেড ৬: ৬৮,৫৩৯ টাকা,
>গ্রেড ৭: ৫৫,৯৯০ টাকা,
>গ্রেড ৮: ৪৪,৪০৬ টাকা
>গ্রেড ৯: ৪২,৪৭৫ টাকা
>গ্রেড ১০: ৩০,৮৯১ টাকা
>গ্রেড ১১: ২৪,১৩৪ টাকা
>গ্রেড ১২: ২১,৮১৭ টাকা
>গ্রেড ১৩: ২১,২৩৮ টাকা
>গ্রেড ১৪: ১৯,৬৯৩ টাকা
>গ্রেড ১৫: ১৮,৭২৮ টাকা
>গ্রেড ১৬: ১৭,৯৫৫ টাকা
>গ্রেড ১৭: ১৭,৩৭৬ টাকা
>গ্রেড ১৮: ১৬,৯৯০ টাকা
>গ্রেড ১৯: ১৬,৪৪১ টাকা
>গ্রেড ২০: ১৫,৯২৮ টাকা
মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বাড়ানোর প্রস্তাব
মূল্যস্ফীতির চাপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গত ২৭ জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন, যারা ডিসেম্বরের মধ্যেই ভোটের আগে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে চায়।
কমিশন গত এক দশকের মূল্যস্ফীতির প্রবণতা বিশ্লেষণ করে ২০৩০ সাল পর্যন্ত সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতি ও বেতন কাঠামোর দিকনির্দেশনাও দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর