ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
জুলাই সনদের প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের আহ্বান রিজভীর
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদ মূলত সবাই মেনে নিয়েছে এবং এতে থাকা প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়ন হওয়া জরুরি।
বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের প্রশাসনের উচ্চপর্যায়ে চরমভাবে দলীয়করণ হয়েছে, ফলে অনেক কর্মকর্তা দেশে থাকতে পারছেন না বা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
রিজভী আরও অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো মনে করেছিলেন তাদের রাজনৈতিক প্রভাব স্থায়ী, তবে ৫ আগস্টের পর অনেকের মানসিকতা পরিবর্তিত হয়েছে। তবে তিনি স্বীকার করেন, আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বস্তিদায়ক নয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার প্রেক্ষিতে রিজভী জানান, বিএনপি ক্ষমতায় এলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
রিজভী বলেন, বিএনপির স্বাভাবিক ও সুস্থ রাজনৈতিক যাত্রাপথে অনেক বাধা ও ষড়যন্ত্র চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করে উল্লেখ করেন, বর্তমান সরকারের অধীনে যদি দলীয় লোকজন থেকে যায়, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না, তাই তাদের সরিয়ে দেওয়া প্রয়োজন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল