ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৩৮ বছর বয়সে পাকিস্তানি বোলার ভাঙলেন ৯২ বছরের রেকর্ড
ডুয়া নিউজ স্পোর্টস :পাকিস্তানের অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট অভিষেকেই গড়েছেন অনন্য এক ইতিহাস। রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম টেস্টে পাঁচ উইকেট নিয়ে তিনি হয়েছেন টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে অভিষেকে ‘ফাইফার’ পাওয়া বোলার। এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ৯২ বছরের পুরোনো একটি রেকর্ড।
৩৮ বছর ৩০১ দিন বয়সে টেস্ট অভিষেক হয় আসিফ আফ্রিদির। দলের নিয়মিত পেসার হাসান আলির পরিবর্তে জায়গা পান একাদশে। নির্বাচকদের এই সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল, তা মাঠেই প্রমাণ করেন আসিফ। অভিষেকেই তিনি দুর্দান্ত স্পিন জাদুতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।
নিজের প্রথম উইকেট হিসেবে তিনি আউট করেন টনি ডি জর্জিকে। এরপর একে একে ফিরিয়ে দেন ডিওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইনা, ট্রিস্টান স্টাবস ও সাইমন হারমারকে। এর মাধ্যমেই অভিষেক টেস্টেই তিনি পূর্ণ করেন পাঁচ উইকেট।
আসিফ আফ্রিদির এই কীর্তির মাধ্যমে ১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়টের গড়া রেকর্ড ভেঙে দেন তিনি। ম্যারিয়ট তখন ৩৭ বছর ৩৩২ দিন বয়সে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়েছিলেন। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন ম্যারিয়ট আর তৃতীয় স্থানে আছেন হফি জনসন, যিনি ৩৭ বছর ২৫৮ দিন বয়সে ফাইফার নিয়েছিলেন অভিষেক টেস্টে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)