ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স, বাধ্যতামূলক ৬০ ঘণ্টার প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: সরকার ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে ব্যাপক সংস্কার করতে যাচ্ছে। দেশব্যাপী দক্ষ ও নিরাপদ চালক তৈরির লক্ষ্যে লাইসেন্স পাওয়ার আগে ন্যূনতম ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে বিআরটিএয়ের হাতে না রেখে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে।
আজ বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক, পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে মূল পরিবর্তন হবে প্রশিক্ষণ। প্রয়োজনীয় অন্যান্য কমিটি বাদ দেওয়া হবে। লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ ভাতাও প্রদান করা হবে। সড়ককে নিরাপদ রাখতে এবং যানজট কমাতে প্রশিক্ষণপ্রাপ্ত চালক অপরিহার্য।”
উপদেষ্টা আরও জানান, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রতিষ্ঠান থেকেও এই প্রশিক্ষণ নেওয়া যাবে। এবং সেই প্রতিষ্ঠানগুলো থেকেই লাইসেন্স জারি করা হবে।
প্রশিক্ষণ দুই ধরনের হবে। চালককে সড়কের সাইন বুঝতে সক্ষম হতে হবে, গাড়ি নিয়ন্ত্রণে দক্ষ হতে হবে এবং শারীরিক সক্ষমতা ও ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। সম্ভাব্যভাবে আগামী মাসের মধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখশ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন সেতু সচিব মো. আবদুর রউফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ অনেকে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়