ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আজ বিকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, আর এবার বৈঠকে বসতে যাচ্ছেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।
জামায়াতের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২২ অক্টোবর) বিকাল ৫টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তার নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠকে যোগ দেবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকালীন প্রশাসনের ভূমিকা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জাতির ভবিষ্যৎ করণীয়সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় বৈঠক করেছে। পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধান উপদেষ্টার।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু