ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
আজ রাজধানীজুড়ে যেসব কর্মসূচি (২২ অক্টোবর)
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় প্রতিদিনের মতো আজও সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার (২২ অক্টোবর) দিনের শুরু থেকেই কিছু উল্লেখযোগ্য কর্মসূচি নজর কাড়বে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের কর্মসূচি: সকাল ৯টা মহাখালীর কড়াইল বস্তির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান এবং গুলশান ও পাশ্ববর্তী এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করার বিষয়ে একটি বিশেষ প্রোগ্রাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কর্মসূচি: সকাল ১১টা তোপখানা রোডের সিরডাপ মিলনায়তনে ‘তামাকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ চিকিৎসকদের দাবি: তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত সংশোধন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আমীর খসরুর কর্মসূচি: সকাল ১১টা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পিবিআই’র সংবাদ সম্মেলন: সকাল ১১টা ৩০ মিনিট অজ্ঞাতনামা ব্যক্তির হত্যার রহস্য উদঘাটন ও অটোরিকশা ছিনতাইয়ের চক্র শনাক্ত সংক্রান্ত সংবাদ সম্মেলন হবে উত্তরায়, পরিচালনা করবেন পিবিআই’র ঢাকা জেলার পুলিশ সুপার।
মানববন্ধন ও সংবাদ সম্মেলন: দুপুর ১টা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ভবনের সামনে ৪৪তম বিসিএসের সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের আয়োজনে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাবেন।
জামায়াতের কর্মসূচি: বিকাল ৫টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস