ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
'বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার' প্রচারণাটি গুজব'
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কিছু সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়া 'বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার' শীর্ষক প্রচারণাটিকে পুরোপুরি গুজব বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয় মনে করছে, এ ধরণের মিথ্যা তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য একটি বিশেষ মহলের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রয়াস। মন্ত্রণালয় দেশবাসীকে এ ধরণের গুজব এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। গত সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে বাংলাদেশ থেকে কাতারে মোট ১ লাখ ১১ হাজার ৬৬২ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬৮১ জন বাংলাদেশি কর্মী কর্মরত আছেন।
এছাড়াও, কাতারে 'ফ্রি ভিসা'তে কর্মী প্রেরণের বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভুয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, প্রকৃতপক্ষে কাতারে 'ফ্রি ভিসা' নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ