ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
‘পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় সরকার’
নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। দেশটির সঙ্গে অর্থনৈতিক স্বার্থ ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনায় সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সঙ্গে আমরা একটি স্বাভাবিক সম্পর্ক চাই। সেই সম্পর্কেরই অংশ হিসেবে পারস্পরিক সফর ও সংলাপ স্বাভাবিক বিষয়। তারা যদি ঢাকায় সফরে আসে, আমরা স্বাগত জানাবো এটাই স্বাভাবিক।
উল্লেখ্য, শিগগিরই পাকিস্তানের অর্থমন্ত্রীর ঢাকা সফরের সম্ভাবনা রয়েছে। এ সফরকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সহযোগিতা বাড়ুক। অনেক দিন ধরে এ সম্পর্ক একতরফাভাবে স্থবির হয়ে ছিল। এখন সেটিকে অর্থনৈতিক দিক থেকে পারস্পরিক স্বার্থে এগিয়ে নেওয়ার সময় এসেছে।
অন্যদিকে, তিস্তা প্রকল্পে চীনের কাছ থেকে ঋণ সহায়তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন জানান, এই মুহূর্তে এ বিষয়ে আমার কাছে কোনো আপডেট নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা