ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
৭.৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি, কার কত টাকা বাড়বে?
ডুয়া ডেস্ক: চলমান শিক্ষক আন্দোলনের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় আগামী ১ নভেম্বর থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৭.৫ শতাংশ বৃদ্ধিতে সম্মতি দিয়েছে। এছাড়া, ২০২৬ সালের জুলাই থেকে বাড়িভাড়া ভাতা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়েও মন্ত্রণালয় সমর্থন জানিয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
শিক্ষক নেতারা ইতোমধ্যেই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং দাবি পূরণের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফেরার ঘোষণা দিয়েছেন। এছাড়া, কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের লক্ষ্যে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে বাড়ি ভাড়া সাড়ে ৭ শতাংশ বাড়লে কোন গ্রেডে কত হবে শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া?
তথ্য ঘেঁটে দেখা গেছে, এই হারে বাড়ি ভাড়া বাড়লে অধ্যক্ষের (গ্রেড ৪) ৫০,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৩,৭৫০ টাকা। উপাধ্যক্ষের (গ্রেড ৫) ক্ষেত্রে ৪৩,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৩,২২৫ টাকা। এছাড়াও সহকারী অধ্যাপকের (গ্রেড ৬) ৩৫,৫০০ টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ২,৬৬২.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা নির্ধারিত)
এর বাইরে সহকারী অধ্যাপকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার টাকা বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); প্রভাষক (গ্রেড ৯) পদের বেতন ২২,০০০ হাজার টাকার বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) এবং প্রধান শিক্ষক্ষের (গ্রেড ৭) ২৯,০০০ হাজার টাকার বিপরীতে এই পরিমাণ ২,১৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা) হবে।
সহকারী প্রধান শিক্ষকের (গ্রেড ৮) ২৩,০০০ হাজার বেতনের বিপরীতে বাড়ি ভাড়া (৭.৫%) ১,৭২৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সিনিয়র শিক্ষক (গ্রেড ৯), যাদের বেতন ২২,০০০ টাকা, তাদের ক্ষেত্রে ১,৬৫০ টাকা (সর্বনিম্ন ২,০০০) বাড়ি হবে হবে। এর বাইরে সহকারী শিক্ষক (গ্রেড ১০), যাদের বেতন ১৬,০০০ টাকা, তাদের বাড়ি ভাড়া (৭.৫%) হবে ১,২০০ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); সহকারী শিক্ষক (গ্রেড ১১), যাদের বেতন ১২,৫০০ টাকা, তাদের ক্ষেত্রে এই পরিমাণ হবে ৯৩৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।
এমপিওভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড ১৬) বেতন যেখানে ৯,৩০০ টাকা, তার বিপরীতে বাড়ি ভাড়া হবে ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ১৬), যাদের বেতন- ৯,৩০০ টাকা, তাদের ক্ষেত্রে বাড়ি ভাড়া ৬৯৭.৫ টাকা (সর্বনিম্ন ২,০০০)।
এছাড়াও ঝাড়ুদার (গ্রেড: ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)। অফিস সহায়কের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, সেখানে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা); পিয়নের (গ্রেড ২০) বেতন যেখানে ৮,২৫০ টাকা, তার ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০) এবং আয়ার (গ্রেড ২০) ৮,২৫০ টাকা বেতনের ক্ষেত্রে বাড়ি ভাড়া (৭.৫%) হবে ৬১৮.৭৫ টাকা (সর্বনিম্ন ২,০০০ টাকা)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)