ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বেতন কাঠামো নিয়ে খুব দ্রুত সরকারের কাছে সুপারিশ পাঠাবে কমিশন
নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে গঠিত বেতন কমিশন সম্প্রতি তার কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। কমিশন অনলাইনের মাধ্যমে প্রাপ্ত সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মতামত যাচাই-বাছাই ও বিশ্লেষণ করছে।
তথ্য মন্ত্রণালয় মঙ্গলবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চারটি অনলাইন প্রশ্নমালার মাধ্যমে প্রাপ্ত সুপারিশ ও মতামত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার প্রক্রিয়া চলছে। এর মধ্যে কমিশন ইতিমধ্যেই বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির সঙ্গে বৈঠক করে তাদের মতামত সংগ্রহ করেছে।
কমিশনের আশা, নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাপ্ত তথ্য ও পর্যালোচনার ভিত্তিতে তারা নতুন বেতন কাঠামোর সুপারিশ সরকারের কাছে পেশ করতে পারবে।
উল্লেখ্য, ১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে সাধারণ নাগরিক, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সমিতি ও অ্যাসোসিয়েশন চারটি ভিন্ন ক্যাটাগরিতে অনলাইনের মাধ্যমে মতামত প্রদান করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা