ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
পুলিশে ৪ হাজার এএসআই নিয়োগের অনুমোদন
নিজস্ব প্রতিবেদক :আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার চার হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগ দেবে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পুলিশ-৩ শাখার প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত নথিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামাভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সংরক্ষণ করা হবে।
প্রজ্ঞাপনে নির্দেশনা রয়েছে, সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ তথ্য এ কার্যালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসরণ করতে হবে। পাশাপাশি অর্থ বিভাগের জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকে পদ তৈরি হবে।
এছাড়া, পদ পূরণে ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনপ্রশাসন ও অর্থ বিভাগের আরোপিত শর্তাবলি যথাযথভাবে মেনে চলতে হবে এবং সকল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু