ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
সাত বছর পর শুটিং, ফেরদৌস ছাড়া শুরু হবে কাজ
বিনোদন ডেস্ক :২০১৮ সালে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার শুটিং শুরু হয়েছিল। তবে সাত বছর ধরে নানা বাধা ও অনিশ্চয়তার কারণে কাজ আটকে থাকলেও এবার নতুন উদ্যোগে সিনেমার বাকি শুটিং শুরু হতে যাচ্ছে। নির্মাতা আরিফুর জামান আরিফ জানিয়েছেন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ আর অংশ নিচ্ছেন না এই প্রজেক্টে।
সিনেমাটিতে জনপ্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও তাঁর সৃষ্ট চরিত্রগুলোর উপস্থিতি থাকবে গল্পে। শুরুতে দেবদাস চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস আহমেদ এবং পার্বতীর চরিত্রে ছিলেন সাদিকা পারভীন পপি। তবে দুজনেই মাত্র দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর নানা জটিলতায় কাজ এগোয়নি।
ফেরদৌস আহমেদ রাজনীতিতে ব্যস্ত থাকায় সিনেমার শুটিং থেকে দীর্ঘদিন দূরে ছিলেন। নির্মাতা আরিফুর জামান আরিফ বলেন, “ফেরদৌস ভাই অনেক দিন সিনেমায় কাজ করছেন না। তাঁর সঙ্গে শুটিংয়ের জন্য যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি।”
ফলে ফেরদৌসের জায়গায় নতুন শিল্পী নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। তবে পপি সঙ্গে দেরিতে হলেও যোগাযোগ হয়েছে এবং তাঁকে রাখার চেষ্টা চলছে। নির্মাতা জানান, পপি সময় দিতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।
আরিফ আরও বলেন, “ফেরদৌসকে ছাড়া নতুনভাবে কাজ গুছিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। বছরের শেষ দিকে নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বাকি শুটিং শুরু হবে।”
তিনি আশা প্রকাশ করেন, “অনেক প্রত্যাশা নিয়ে সিনেমাটি শুরু করেছিলাম। যদিও আগে ঠিকঠাকভাবে করতে পারিনি, আশা করছি নতুন আয়োজন ও পরিকল্পনায় সিনেমাটি ভালোভাবে শেষ করা সম্ভব হবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু