ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
গুলশানে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে “আমার দেশ” পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম আহত হয়েছেন। এছাড়া আরও কয়েকজন সাংবাদিকও হেনস্তার শিকার হয়েছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালে এ ঘটনা ঘটে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেন, “গণমাধ্যম রাজনৈতিক দলের কার্যক্রম ও বক্তব্য জনগণকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের ঘটনা একটি ভুল বোঝাবুঝি থেকে সংঘটিত হয়েছে। আহত সাংবাদিকসহ সকলের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।” তিনি আরও জানান, দল সাংবাদিকদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
হামলার শিকার জাহিদুল ইসলাম জানান, “আমি সকাল থেকে চেয়ারপারসনের কার্যালয়ে অবস্থান করছিলাম। বিকেল সাড়ে চারটায় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ কয়েকজন আমাকে টেনে নিয়ে মারধর করে। আমার মোবাইল ভেঙে ফেলা হয় এবং প্রেস কার্ড কেড়ে নেওয়া হয়। ভিডিও মুছে ফেলার প্রস্তাব দিয়েও তারা কথা শোনেনি।”
এ ঘটনায় ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, “ঘটনাটি দুঃখজনক। আমরা বিষয়টি সম্পর্কে ইতিমধ্যেই অবগত এবং দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।” মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও জানান, “আমি বিষয়টি শীর্ষ মহলে জানিয়েছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে ৭ দিন যেসব যানবাহন চলাচল বন্ধ