ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় সাংবাদিকদের মোবাইল ও আইডি কার্ড ভাঙচুর করা হয় এবং কিছু সাংবাদিক মারধরের শিকার হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চলাকালীন এই ঘটনা ঘটে। আমার দেশ পত্রিকার প্রতিবেদক জাহিদুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকে কার্যালয়ে অবস্থান করছিলাম। বিকেল সাড়ে চারটার দিকে ভেতরে প্রবেশ করে কিছু প্রশ্ন করতে গেলে হঠাৎ হট্টগোল শুরু হয়। কয়েকজন আমাকে টেনে নিয়ে যায়, মোবাইল ভাঙে এবং প্রেস কার্ড কেড়ে নেয়। আমি জানাই ভিডিও মুছে ফেলব, কিন্তু কোনো কথাই শোনা হয়নি।’
এসময় ডেইলি স্টারের সাজ্জাদ, নয়া দিগন্তের অসীম আল ইমরান এবং জাগো নিউজের খালিদ হোসেনও হেনস্তার শিকার হন। উপস্থিত সাংবাদিকরা জানান, এমন পরিস্থিতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে একত্রে প্রতিবাদ জানানো প্রয়োজন।
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, ‘এটি দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি জানি এবং দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ বিষয়টি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদেরও জানানো হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর