ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বুদ্ধিজীবী দিবসে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই’র দিনব্যাপী কর্মসূচি
ডুয়া নিউজ : শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে এবং পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করবে বলে সংগঠনের সদস্য সচিব এটিএম আবদুল বারী ড্যানী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ৬টায় অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পুস্পস্তবক অর্পণ করবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করবে।
সকাল সোয়া ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রধান আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডুয়া যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান এবং বিশেষ অতিথি হিসাবে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ডুয়া’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ স্মৃতিফলকে (স্মৃতি চিরন্তন) ও জগন্নাথ হলে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাবে ডুয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস