ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এবার শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চায় শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের দীর্ঘ আন্দোলন, আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক হামলা এবং সংকট মোকাবেলায় সরকারিভাবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া ব্যর্থতার কারণে শিক্ষকেরা শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন। তাদের অভিযোগ, শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের বৈধ আন্দোলনকে গুরুত্ব না দিয়ে অবমূল্যায়ন করছেন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকেরা “ভুখা মিছিল” শুরু করেন। মিছিলটি মাজার রোড এলাকায় পৌঁছালে পুলিশ তাদেরকে আটকে দেয়। এসময় শিক্ষকেরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
শিক্ষকেরা অভিযোগ করেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শিক্ষা উপদেষ্টা চেয়ারে বসলেও কার্যকরী পদক্ষেপ গ্রহণে ব্যর্থ। তাদের বক্তব্য, ‘তিনি চেয়ারে বসে থাকলেও ক্ষমতা নেই, শুধুই সুবিধাভোগী সচিবদের হাতের পুতুল হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষকেরা রাজপথে নেমেছিলেন, কিন্তু আজ অন্তর্বর্তী সরকার কোনো মূল্যায়ন করছে না। তাই তার পদে থাকা অযোগ্য।’
হুমায়ুন কবীর নামক শিক্ষক বলেন, ‘পুলিশি বাধা ও হেনস্তার মধ্যেও আমরা আমাদের দাবিতে দৃঢ় থাকব। শিক্ষা উপদেষ্টা অবিলম্বে পদত্যাগ করুন। আমাদের মর্যাদা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।’
কিশোরগঞ্জ থেকে আসা শিক্ষক আজহারুল ইসলাম তরুন বলেন, ‘পুলিশি বাধা আমাদের ক্ষোভ আরও বাড়িয়েছে। আমরা দৃঢ়ভাবে দাবি জানাই, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করুন। শিক্ষকদের অধিকার রক্ষায় তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।’
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে শিক্ষকেরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে খালি থালা ও প্লেট হাতে ক্লাস শুরু হওয়ার আগে রাস্তায় নেমে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন, যেমন ‘যৌক্তিক আন্দোলন মেনে নিতে হবে’, ‘২০ শতাংশ বাড়িভাড়া দিতে হবে’, ‘ভাতা মোদের দাবি নয়, অধিকার অধিকার’, ‘আবু সাঈদের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)