ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শাহজালালের কার্গো ভিলেজ থেকে এখনো বের হচ্ছে ধোঁয়া
নিজস্ব প্রতিবেদক: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে আজ (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১২টা পর্যন্ত ওই এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা দুইপাশ থেকে পানি দিচ্ছে।
আগুন লেগে যাওয়া কার্গো ভিলেজের অংশে মূলত আমদানি করা পণ্য রাখা হয়। সরেজমিন দেখা গেছে, ৮ নম্বর ফটকের উত্তর পাশ এবং কার্গো ভিলেজে প্রবেশের ফটক এলাকা থেকেও ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে ধোঁয়া বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে, বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে মানুষও ভিড় করে দেখছেন। বিমানবন্দর থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা কার্গো ভিলেজে প্রবেশ করেন। এছাড়া বিজিএমইএ-এর একটি প্রতিনিধিদলও প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।
এর আগে শনিবার বেলা আড়াইটার দিকে কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৩টি ফায়ার স্টেশন, ৩৭টি ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবি কাজ করে। প্রায় ৭ ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ৯টার দিকে বিমানবন্দর চালু হয়।
শনিবার রাতেই ঘটনার কারণ অনুসন্ধান ও দায়দায়িত্ব নির্ধারণের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন