ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এই দেশ এখন জালিমদের হাতে: মেঘনা আলম
বিনোদন ডেস্ক: রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা এক প্রতারণা মামলায় এ বছরের এপ্রিল মাসে মডেল মেঘনা আলমকে গ্রেফতার করেছিল পুলিশের গোয়েন্দা বিভাগ ও ভাটারা থানার কর্মকর্তারা। অভিযোগ ছিল—বিদেশি রাষ্ট্রদূতদের সৌন্দর্যের ফাঁদে ফেলার (হানিট্র্যাপ) মাধ্যমে প্রতারণা করার সঙ্গে তিনি জড়িত।
গ্রেফতারের পর আদালত বিশেষ আইনে মেঘনাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন এবং দাবি করেন, তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি সংশ্লিষ্টদের শাস্তিও দাবি করেন।
রবিবার (১৯ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেঘনা আলম লেখেন, আমাদের ইন্টেলিজেন্স আমলারা, উপদেষ্টা সরকার প্রধানরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র ঠেকাতে বা এয়ারপোর্টে আগুন নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নিতে পারেন না। কিন্তু এক সৌদি রাষ্ট্রদূতের মন রক্ষা করতে গিয়ে নিজের দেশের নাগরিককে, সেই রাষ্ট্রদূতের প্রেমিকা-বাগদত্তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়—শুধু এই আশঙ্কায় যে, সে ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হতে পারে।
তিনি আরও বলেন, এই নাটক এত দ্রুত সাজাতে হয় যে, মধ্যরাতে ভুয়া আদালত বসিয়ে নিরপরাধ মানুষকে জেলে পাঠানো হয়। এখন এই দেশ চালাচ্ছে জালিমরা, আর প্রকৃত মানুষরা হয়ে পড়েছে মজলুম।
উল্লেখ্য, মেঘনা আলম ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতার বিজয়ী হন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর