ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আজও শুষ্ক আকাশ, কমছে না গরমের দাপট
ডুয়া ডেস্ক: রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই তীব্র গরমে অতিষ্ঠ শহরবাসী। বৃষ্টিহীন আকাশে সূর্যের প্রখর তাপে বাইরে বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রোববার (১৯ অক্টোবর) ও রাজধানী ও আশপাশের এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যদিও আকাশে কিছুটা মেঘ থাকবে, তবে গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস বইবে উত্তর বা উত্তর–পূর্ব দিক থেকে, ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, ফলে গরমের অস্বস্তি আরও বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি, ফলে বাতাসে আর্দ্রতা থাকলেও গরম আরও দমবন্ধ করা অনুভূত হচ্ছে।
অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর