ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ফেব্রুয়ারির নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের আসন্ন নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর এবং ইতিহাসে স্মরণীয় করতে চান। তিনি বলেন, নির্বাচন শুধু দেশের জন্য নয়, সারা বিশ্বের জন্যও একটি আদর্শ উদাহরণ হয়ে থাকবে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘আমরা যে সুরে ঐক্যবদ্ধ হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি, সেই সুরেই আমরা নির্বাচনের দিকে যাবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেই ঐক্য বজায় থাকবে।’’
তিনি আরও বলেন, ‘‘রাজনীতিতেও ঐক্য দরকার, নির্বাচনের প্রস্তুতিতেও ঐক্য থাকা জরুরি। বিভিন্ন দলের নেতারা বসে আলোচনা করে দেখবেন কিভাবে নির্বাচন হবে যাতে পূর্বের ভুলগুলো পুনরাবৃত্তি না ঘটে। নির্বাচন যেন একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর অনুষ্ঠান হয়, সেটাই আমাদের লক্ষ্য।’’
প্রধান উপদেষ্টা বলেন, ‘‘আমরা চাই পুলিশ বা বাহ্যিক কোনো শক্তি আমাদের পথে বাঁধা না দিক। নিজেদের উদ্যোগে নির্বাচন পরিচালনা করতে হবে। আমাদের নির্বাচন দেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটি উদাহরণ হবে। আজকের এই সনদ স্বাক্ষর সেই উদ্যোগের প্রতীক হিসেবে থাকবে।’’
তিনি আরও অনুরোধ করেন, ‘‘সব রাজনৈতিক দল মিলিতভাবে চেষ্টা করুন, যাতে আগামী নির্বাচন সুন্দরভাবে হয় এবং আন্তর্জাতিক মান অনুযায়ী আমরা সবাই সেটিকে স্বীকৃতি দিতে পারি। সকলের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।’’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা