ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
সেঞ্চুরির মঞ্চে সাইফ! কোচ সিমন্সের চোখে চমকপ্রদ প্যাকেজ
স্পোর্টস ডেস্ক :সদ্য সমাপ্ত এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাইফ হাসান। দ্বিতীয় দফায় জাতীয় দলে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তার ধারাবাহিক নৈপুণ্যে মুগ্ধ বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সাইফকে ঘিরে বেশ আশাবাদী তিনি।
শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে কোচ সিমন্স বলেন, “সাইফ অবশ্যই বল হাতে একটি সারপ্রাইজ প্যাকেজ। আমি আশা করিনি যে সে এখানে এসে এতটা ভালো করবে। তবে তার ব্যাটিং আমি আগেও দেখেছি। দারুণ ব্যাপার হলো, সে এখন সুযোগ পেয়ে দেখাচ্ছে যে সে কী করতে পারে। আপনি বলতে পারেন এটা এক ধরনের চমক, কিন্তু আমরা আগে থেকেই জানতাম তার সক্ষমতা সম্পর্কে। এখন সে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে, আর আমি তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির অপেক্ষায় আছি।”
বল হাতেও সাইফের উন্নতি মুগ্ধ করেছে সিমন্সকে। তিনি আরও বলেন, “আমি মনে করি সাইফ এবং শামীম—দুজনেই বোলিংয়ে অবদান রাখতে পারে এবং ষষ্ঠ বোলারের ভূমিকা পালন করতে সক্ষম। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মূল বোলাররাই এত ভালো করছে যে অনেক সময় ষষ্ঠ বোলারের দরকারই হচ্ছে না। তবুও সাইফদের দিয়ে অতিরিক্ত কিছু ওভার করানো গেলে সেটা আমাদের জন্য বড় একটা সুবিধা।”
সাইফের সাম্প্রতিক ফর্ম ও আত্মবিশ্বাস দলকে যেমন চাঙা করেছে, তেমনি আসন্ন সিরিজে তার কাছ থেকে বড় কিছু দেখার প্রত্যাশাও তৈরি হয়েছে। কোচের চোখে, তার প্রথম ওয়ানডে সেঞ্চুরি এখন শুধু সময়ের ব্যাপার।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস