ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জুলাই সনদ আইনি স্বীকৃতি পেতে হবে: শহীদ মীর মুগ্ধের বাবা
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় প্রাণ হারানো শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান শুক্রবার (১৭ অক্টোবর) বলেন, জুলাই সনদ কেবল ঘোষণার প্রতীক নয়, বরং সংসদে আইন হিসেবে কার্যকর হওয়া উচিত। তিনি যোগ করেন, “জুলাই সনদ যদি জনগণের স্বপ্নের প্রতিফলন করতে চায়, তবে প্রথম দিন থেকেই তা বাস্তবায়ন করতে হবে।”
জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর মোস্তাফিজুর রহমান বলেন, সরকারকে আগে স্পষ্টভাবে বলতে হবে, এর আইনি ভিত্তি কী এবং কবে থেকে কার্যকর হবে। আমরা চাই, এটি সংসদের প্রথম দিন থেকেই বাস্তবায়িত হোক।
তিনি আরও জানান, আন্দোলনের পক্ষ থেকে পুলিশকে আগেই জানানো হয়েছে যে, অনুষ্ঠান হবে এবং এটি কোনো বিতর্কের বিষয় নয়। আমরা এখানে এসেছি আমাদের দাবি নিয়ে। সনদ যদি হয়, তবে তা আইনি ও সাংবিধানিকভাবে বৈধ হতে হবে, যোগ করেন তিনি।
জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন, যে জুলাই সনদকে কেবল প্রতিশ্রুতির নথি হিসেবে নয়, সংসদে আলোচনা ও আইন হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের মতে, আইনি ভিত্তি ছাড়া এটি কেবল রাজনৈতিক ঘোষণায় সীমাবদ্ধ থাকবে।
মীর মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের সন্তানরা দেশ ও ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে। তাই আমরা চাই, সেই আত্মত্যাগের মর্যাদা শুধু কাগজে নয়, সংসদ ও সংবিধানে প্রতিফলিত হোক।
জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় উত্তেজনা ছড়ায়। নিহত ও আহত যোদ্ধাদের পরিবারের সদস্যরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন সংসদের দক্ষিণ প্লাজায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ ও টিয়ারগ্যাস ব্যবহার করে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী