ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সংসদ প্রাঙ্গণে তা’ণ্ডব, জুলাই যোদ্ধার হাত রাস্তায় পড়ে গেল
নিজস্ব প্রতিবেদক :রাজধানীর সংসদ ভবন এলাকা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের ওপর পুলিশ লাঠিচার্জ চালায়। সংঘর্ষের সময় আহত এক জুলাই যোদ্ধার শরীরে লাগানো কৃত্রিম হাত রাস্তায় পড়ে যায়। আহত যোদ্ধা লাঠিচার্জ সহ্য করতে না পেরে হাত রেখেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
অন্যদিকে, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও জনগণকে রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। তারা দাবি না মানা পর্যন্ত এলাকা ছাড়ার কোনো ইচ্ছা প্রকাশ করেননি।
সংঘর্ষের সময় বিক্ষিপ্ত কয়েকজন জুলাই যোদ্ধা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে বের হয়ে ট্রাক ও বাস ভাঙচুর করেন। পুলিশের ব্যারিকেড হিসেবে ব্যবহৃত রোড-ব্লকার একত্রিত করে আগুন ধরিয়ে দেন। পাশাপাশি, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউয়ের সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরানো হয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা