ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে তিন বাংলাদেশিকে হত্যা: নিন্দা-প্রতিবাদ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনাকে মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।
বিবৃতিতে বলা হয়, এই নিন্দনীয় ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং ভারত সরকারকে অবিলম্বে নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা অত্যন্ত জরুরি।
বাংলাদেশ সরকার আরও জানায়, জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক মানুষ মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকার রাখে সে সীমান্তের যেদিকেই থাকুক না কেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে ভারত সরকারের প্রতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল