ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জুলাই সনদ: রণক্ষেত্রে পরিণত হয়েছে মানিক মিয়া এভিনিউ
নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউয়ের পুলিশের ব্যারিকেট একত্রিত করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনের সামনে তৈরি করা অস্থায়ী তাঁবুতেও আগুন ধরিয়ে দিয়েছেন। আগুন দেওয়ার স্থলে প্রচুর পরিমাণে আসবাবপত্র ও সিরামিক্সের থালা-বাসন ভাঙচুর করা হয়েছে।
এদিকে, দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের মানিক নিয়ে এভিনিউ থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসাদগেটে অবস্থান করছেন। অন্যদিকে, আন্দোলনকারীরা আসাদগেটের অপর প্রান্তে অবস্থান নিয়েছে। ঘটনাস্থল থেকে আন্দোলনকারীরা সরে গেলেও বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিস্তারিত আসছে...
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা