ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ঢাবির
ঢাবি প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে প্রায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ সোমবার কোষাধ্যক্ষ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাক আহমেদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুলাহ্-আল-মামুন, সমন্বয়ক আব্দুল কাদের, শহিদ ফারহান ফাইয়াজের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম ভূঁইয়া এবং শহিদ আবু সাঈদের ভাই মো. আবু হোসেন উপস্থিত ছিলেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সুচিকিৎসার বিষয়টি তত্ত্বাবধানের জন্য একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি আন্দোলনে আহত ছাত্র-ছাত্রীদের নামের তালিকা চেয়ে প্রত্যেক বিভাগ ও ইনস্টিটিউটে পত্র প্রেরণ করে। এপ্রেক্ষিতে যেসকল শিক্ষার্থী কমিটির সঙ্গে যোগাযোগ করে, তাদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)