ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
শিক্ষা সচিবের ঘোষণা
এমপিও শিক্ষকদের জন্য আসছে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী আর্থিক সমাধান আসছে এমন আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। তিনি জানিয়েছেন, জাতীয় বেতন স্কেল কার্যকর হলে বাড়িভাড়াসহ অন্যান্য আর্থিক সুবিধার বিষয়গুলোও একসঙ্গে সমাধান হবে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সচিব বলেন, কিছুদিনের মধ্যেই জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ। তখন শিক্ষকদের বাড়িভাড়াসহ অন্যান্য সুবিধার বিষয়গুলো সুরাহা হয়ে যাবে।
তিনি আরও বলেন, শিক্ষকদের দাবি ও প্রত্যাশাকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আমরা প্রতিনিয়ত শিক্ষকদের দাবিগুলো নিয়ে কাজ করছি। বাড়িভাড়ার বিষয়ে তাদের দাবি ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান রেহানা পারভীন।
সচিব বলেন, যতটুকু সম্ভব, শিক্ষকদের জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। লাম্পসাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে অগ্রসর হওয়াটাও একটি উত্তরণ। আলোচনা শুরু হলে এর সমাধানও আসবে।
তার এই বক্তব্য শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নয়ন ও জাতীয় বেতন কাঠামো সংস্কারের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তুলে ধরছে। শিক্ষা মহলে এটি ভবিষ্যতের একটি আশাব্যঞ্জক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান