ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এমপিও শিক্ষকদের বাড়িভাড়া: সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন দেশের শিক্ষকরা। অবশেষে সেই দাবির বিষয়ে ইতিবাচক বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। তিনি জানিয়েছেন, শিক্ষকদের আর্থিক সুবিধা বাড়াতে সরকার এখন বাস্তবসম্মত একটি প্রস্তাব নিয়ে কাজ করছে, যা অচিরেই কার্যকর হতে পারে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক আবরার জানান, শিক্ষক সংগঠনগুলো ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবি তুললেও, সরকারের আর্থিক সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিকভাবে ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব আলোচনা পর্যায়ে রয়েছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার শিক্ষকদের দাবি ও মর্যাদাকে শ্রদ্ধা করে। তাই তাদের আর্থিক সুবিধা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়ন দুই দিকেই ভারসাম্য রেখে অগ্রসর হচ্ছে।
তিনি আরও জানান, আগামী বছর গঠিত নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষকদের জন্য আরও সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।
অধ্যাপক আবরার জোর দিয়ে বলেন, শিক্ষকের আর্থিক মর্যাদা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নও সমানভাবে প্রয়োজনীয়। সরকার এই দুই ক্ষেত্রেই সমান্তরাল উন্নয়নের চেষ্টা করছে।
শিক্ষা উপদেষ্টার এই ঘোষণার পর শিক্ষক সমাজে স্বস্তির ও আশাবাদের সঞ্চার হয়েছে। তাদের আশা, বাড়িভাড়া বৃদ্ধি ও ভবিষ্যতের বেতন সংস্কার বাস্তবায়িত হলে জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষাক্ষেত্রেও আসবে নতুন গতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি