ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
হজ ও ওমরাহকারীদের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের নতুন নির্দেশনা
ডুয়া নিউজ: হজ ও ওমরাহ যাত্রীদের জন্য মেনিনজাইটিস টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, এ বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সৌদি আরব সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম ২০ জানুয়ারি একটি চিঠি দিয়ে দেশের সব এয়ারলাইন্স এবং বিমানবন্দর সংশ্লিষ্ট পক্ষগুলোকে এই নির্দেশনা সম্পর্কে অবহিত করেছেন।
নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো ব্যক্তি যারা হজ, ওমরাহ বা সৌদি আরবে ভিজিট ভিসায় যাচ্ছেন, তাদের জন্য মেনিনজাইটিসের টিকা নেওয়া বাধ্যতামূলক। টিকাটি সৌদি আরব ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে নিতে হবে এবং টিকার সনদ সাথে রাখতে হবে। তবে এক বছরের কম বয়সী শিশুদের জন্য এই টিকা বাধ্যতামূলক নয়। গত তিন বছরের মধ্যে যারা টিকা নিয়েছেন, তাদের নতুন করে টিকা নিতে হবে না।
এছাড়া, কিছু দেশে ওমরাহ যাত্রীদের করোনাভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, পীতজ্বর এবং পোলিওর টিকা নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তান ও কিছু দেশের যাত্রীদের জন্য নির্দিষ্ট টিকা বাধ্যতামূলক।
এদিকে, হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) বাংলাদেশে শনাক্ত হওয়ার পর, বিমানবন্দর কর্তৃপক্ষ ১৩ জানুয়ারি থেকে নতুন সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে। যাত্রী, স্টাফ এবং দর্শনার্থীদের মাস্ক পরিধান এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের জন্য উৎসাহিত করা হয়েছে। এছাড়া, ফ্লাইটে যদি এইচএমপিভি আক্রান্ত কোনো ব্যক্তি পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানাতে হবে।
এছাড়াও চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা সাতটি নির্দেশনা মানতে বলা হয়েছে। নির্দেশনাগুলো হলো–
১. শীতকালীন শ্বাসতন্ত্রের রোগগুলো থেকে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।
২. হাঁচি/কাশির সময় বাহু/টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।
৩. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন এবং হ্যান্ড স্যানিটাইজার অথবা সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৪. আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের সম্পন্ন এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।
৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন (অন্তত ২০ সেকেন্ড)।
৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।
৭. আপনি জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)