ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নামের সঙ্গে ইসলাম থাকলেই দলের পরিচয় হয় না: সালাহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক :বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন, শুধু দলের নামের সঙ্গে “ইসলাম” থাকলেই কোনো দল ইসলামী হয় না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শন ও আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলাম কোনো দলের সম্পত্তি নয়; এটি মানবকল্যাণের ধর্ম, যা বিভাজন নয় বরং ঐক্যের আহ্বান জানায়। তিনি আরও বলেন, রাজনৈতিক কারণে ক্ষমতা অর্জনের উদ্দেশ্যে দীনকে ব্যবহার করা উচিত নয়। বিএনপি একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও রাষ্ট্রব্যবস্থা কায়েমে বিশ্বাসী, যেখানে জাতি, ধর্ম, ভাষা বা সম্প্রদায়ের নামে কোনো বিভাজন থাকবে না।
তিনি বিএনপি ইসলামবিদ্বেষী হওয়ার অভিযোগকে অপপ্রচার হিসেবে খণ্ডন করে বলেন, আসলে আলেম ও ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের পতন হয়েছে। বিএনপি সবসময় আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের পাশে রয়েছে। সালাহউদ্দিন আহমদ সবাইকে আহ্বান জানিয়েছেন, রাজনৈতিক স্বার্থে কেউ যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে এবং জাতীয় মুক্তির পথে ঐক্যকে বজায় রাখতে হবে।
এ সময় তিনি মাদ্রাসার প্রয়াত পরিচালক মরহুম আহমেদ হাসান, মুফতি নুরুল হক ও আল্লামা শাহ তৈয়ব সাহেবের কবর জিয়ারত করেন এবং মাদরাসার বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদীও উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা