ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
দুর্নীতির জালে সাবের দম্পতি: দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক :দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছে। অভিযোগে বলা হয়েছে, তারা অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন এবং ব্যাংকে সন্দেহজনক লেনদেন করেছেন। আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলা দুটি দায়ের করেন। দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবের হোসেন চৌধুরী জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১২ কোটি ২৫ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নিজ নামে ১৯৮৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ২১টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১২৪ কোটি ৬১ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ রয়েছে। সাবের হোসেনের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ও ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী রেহানা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ২৬ কোটি ৯৭ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ভোগদখলে রেখেছেন। তার নিজ নামে ১৯৯৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনটি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ১৫০ কোটি ৮৮ লাখ টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য দুদকের কাছে রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল