ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ: চমক রেখে ওয়ানডে দল ঘোষণা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দল ঘোষণা করেছে। দলে এসেছে কিছু চমক ও পরিবর্তন, যেখানে বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা। ইনজুরির কারণে লিটন দাসও এবার দল থেকে ছিটকে গেছেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, আফগানিস্তান সিরিজে ভিসা জটিলতার কারণে খেলতে না পারা সৌম্য সরকার দলে ফিরে এসেছেন। এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মাহিদুল ইসলাম।
সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নাঈম ও নাহিদ একটি করে ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তৃতীয় ওয়ানডেতে নাঈম ২৪ বল খেলে ৭ রান করেন, আর নাহিদ ৮.২ ওভার বল করে ৫৬ রান দিয়ে কোনো উইকেট পাননি।
দলে ফেরা সৌম্য সরকার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ১০ বছরের ক্যারিয়ারে তিনি ৭৬ ওয়ানডেতে ২১৯৮ রান করেছেন। নতুন মুখ মাহিদুল ইসলাম একজন অভিজ্ঞ টেস্ট খেলোয়াড়; লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯৬ ম্যাচে ৪ সেঞ্চুরিতে ৪৪.৫৩ গড়ে ৩৪২৯ রান করেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর। পরের দুই ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, প্রতিটি ম্যাচ শুরু বেলা দেড়টায়। এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের ওয়ানডে দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস