ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের দাবি দাওয়া সরকারের নজরে রয়েছে: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষক সম্প্রদায়ের বেতন ও অন্যান্য দাবির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং এই বিষয়ে কাজ চলমান আছে। শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, বাড়িভাড়া সংক্রান্ত বিষয়টি আমরা সংবেদনশীলতার সঙ্গে দেখছি। সরকার ইতোমধ্যেই কাজ করছে। নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আমরা আগামী বছরে আরও সুন্দর একটি বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারব।
শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, এই দাবির প্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এবং প্রতি মুহূর্তে কাজ করছি। যদিও অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে আছেন, তবুও আমরা রাতদিন চেষ্টা চালাচ্ছি। আলোচনায় বসলে সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে যে শতাংশে আমরা যাচ্ছি, তা ইতিবাচক প্রভাব ফেলবে। কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে, ইনশাআল্লাহ।
তিনি আরও যোগ করেন, এই প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই। আমরা চেষ্টা করছি এবং এর প্রভাব দেখতে কিছুটা সময় লাগবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক