ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
উৎসবমুখরভাবে আমরা যাবো এবং দলিলে সই করবো: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, শুক্রবার উৎসবমুখরভাবে আমরা সেখানে যাব এবং দলিলে সই করবো। এই অনুষ্ঠান জাতির সামনে ঐক্যমত্যের শক্তি তুলে ধরার জন্য করা হয়েছে।
ড. ইউনূস সভায় বলেন, আগামী শুক্রবার জাতির সামনে সেই আশা ও প্রক্রিয়ার ফল তুলে ধরা হবে, যা আপনারা মতামত দিয়ে সম্পন্ন করেছেন। এটি যেন জাতির মনে স্থায়ী হয়, সেজন্য আমরা এই উদ্যোগ নিয়েছি। আপনারা যে কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সমাধান করেছেন, তা শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, বিশ্ব রাজনীতির ইতিহাসেও গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
তিনি আরও জানান, জুলাই সনদের কপি সবার কাছে পৌঁছে দেওয়া হবে। এই দলিল হারিয়ে যাবে না। এটি জনগণের কাছে পৌঁছে দিতে ভিডিও, বই ও সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রচার করা হবে, যাতে সবাই বুঝতে পারে আমরা কিভাবে একমত হতে পেরেছি।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে ড. ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সরকার তা উৎসবমুখর করতে সকল পদক্ষেপ নেবে। ঐকমত্য সনদই এর অংশ। আমরা চাই সবাই এই বিষয়ে এক থাকুক। কোনো কম্প্রোমাইজ হবে না।
বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।
এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়াও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম. সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)