ঢাকা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২
উৎসবমুখর পরিবেশে ফেব্রুয়ারিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে—এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিশ্চিত করেছেন, নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনীয় সমস্ত প্রস্তুতি সরকার করবে।
বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরা যা যা করতে পারি, সর্বোচ্চ চেষ্টা করব। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ হবে না।
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আরও বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, আমাদের কাজ হলো উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা। কাজটি যদি সফল না হয়, তাহলে জনগণ সুন্দর সনদ তৈরি করেও একটি ভণ্ডুল নির্বাচন পাবে, যা কোনোরকম প্রয়োজনীয় নয়। তাই জুলাই সনদের ভিত্তিতেই যেন নির্বাচনটা হয়।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে; বিকল্প নেই। প্রধান উপদেষ্টার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়—এর সীমারেখা আছে। এটি কন্ডিশনাল।
সালাহউদ্দিন আরও বলেন, আমরা চাই না নির্বাচনের আগে প্রতিরক্ষার বাহিনীর সঙ্গে সম্পর্কের অবনতি হোক। রাষ্ট্রের ব্যালান্স বজায় রাখা প্রয়োজন। নির্বাচনকে ঝুঁকির মধ্যে ফেলা যাবে না, কারণ আমরা তা মোকাবেলা করতে পারব না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইপিএস প্রকাশ করেছে বিডি থাই ফুড
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে কনফিডেন্স সিমেন্ট
- ইপিএস প্রকাশ করেছে সোনালী পেপার
- ইপিএস প্রকাশ করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইজেনারেশন
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- ইপিএস প্রকাশ করেছে সাফকো স্পিনিং
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ইপিএস প্রকাশ করেছে ইন্দো-বাংলা ফার্মা
- নতুন জাতীয় দৈনিকে ক্যারিয়ার গড়ার বড় সুযোগ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- ইপিএস প্রকাশ করেছে এসিআই
- ইপিএস প্রকাশ করেছে বার্জার পেইন্টস