ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বলিউডের যেসব তারকা হামলার শিকার হয়েছেন
ডুয়া ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপরে হামলার ঘটনায় বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। গত ১৫ জানুয়ারি, দিবাগত মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে ‘রেস’ তারকার ওপরে হামলা করে এক দুর্বৃত্ত। সাইফ আলী খান ছাড়াও বলিউডের বেশ কজন তারকা অভিনেতা-নির্মাতা হামলার শিকার হয়েছেন।
সঞ্জয় দত্ত : বলিউডের দাপুটে অভিনেতা সঞ্জয় দত্ত হামলার শিকার হয়েছিলেন। ১৯৯৩ সালে মুম্বাইয়ের দাঙ্গার সময়ে ভয়াবহ আক্রমণের শিকার হন ‘দাগ’খ্যাত এই অভিনেতা। কিন্তু অল্পের জন্য প্রাণ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন তিনি। এরপরও বারবার হুমকি পেয়েছেন এই অভিনেতা।
রাকেশ রোশান : বলিউডের বরেণ্য পরিচালক, অভিনেতা-প্রযোজক রাকেশ রোশান। তার আরেক পরিচয় তিনি অভিনেতা হৃতিক রোশানের বাবা। ২০০০ সালে মুক্তি পায় রাকেশ রোশান নির্মিত হৃতিক রোশান অভিনীত ‘কহো না পেয়ার হ্যায়’ সিনেমা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলে সিনেমাটি; বিদেশেও প্রশংসা কুড়ায় এটি। এরপর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা চেয়েছিল, হৃতিক রোশান যাতে তাদের সিনেমায় কাজ করে। কিন্তু রাকেশ রোশান তা প্রত্যাখ্যান করেন। একই বছর মুম্বাইয়ে তার অফিসের সামনে তাকে দুবার গুলি করা হয়। এতে গুলিবিদ্ধ হন রাকেশ রোশান। গুলিবিদ্ধ হলেও চিকিৎসার পর তার জীবন রক্ষা পায়।
গওহর খান : বলিউড অভিনেত্রী অভিনেত্রী গওহর খান। ২০১৪ সালের শেষের দিকে টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়া’স র স্টার’-এর শুটিং করার সময়ে আক্রমণের শিকার হন এই অভিনেত্রী। এ অনুষ্ঠানের দর্শক সারিতে থাকা ২৪ বছরের এক তরুণ গওহর খানকে থাপ্পড় মারেন। কারণ হিসেবে ওই তরুণ বলেছিলেন— “একজন মুসলিম নারী হয়ে এত ছোট পোশাক পরা তার উচিত হয়নি।” এ ঘটনার পর মামলা দায়ের হয় এবং ওই তরুণকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
সালমান খান : কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক বছর ধরে বলিউড অভিনেতা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে লরেন্স বিষ্ণোই। গত বছরের ১৪ এপ্রিল ভোররাতে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। তবে এতে হতাহত হননি সালমান কিংবা তার বাড়ির কেউই। পরে এ ঘটনার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। তারপর সালমানের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
রাভিনা ট্যান্ডন : মুম্বাইয়ের রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তিন নারীকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগ উঠে বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের গাড়ি চালকের বিরুদ্ধে। ঘটনাস্থলে শারীরিক-মানসিক লাঞ্ছনার শিকার হন রাভিনা। গত বছরের ১ জুন দিবাগত রাতে ঘটনাটি ঘটে। পরস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছিলেন এই ‘জিদ্দি’ তারকা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির