ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঐকমত্য কমিশনের প্রস্তাবনায় বিএনপি সহ ৭ দলের নোট অব ডিসেন্ট
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন জুলাই ২০২৫-এর চূড়ান্ত সনদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনায় বলা হয়েছে, বাংলাদেশের আইনসভা দ্বিকক্ষীয় হবে, যার মধ্যে নিম্নকক্ষ (জাতীয় সংসদ) এবং উচ্চকক্ষ (সিনেট) থাকবে। কমিশনের এই প্রস্তাবের সঙ্গে ২৪টি রাজনৈতিক দল একমত হলেও বিএনপিসহ সাতটি দল ও জোট নোট অব ডিসেন্ট দিয়েছে।
চূড়ান্ত সনদ অনুযায়ী, উচ্চকক্ষে সদস্যদের নির্বাচন হবে নিম্নকক্ষে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে, যার সংখ্যা ১০০ জন হবে। তবে কিছু দল, যেমন ১২ দলীয় জোট, বিএনপি, এনডিএম, লেবার পার্টি, বিএসপি ও এলডিপি, এই মুহূর্তে উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে নোট অব ডিসেন্ট জমা দিয়েছে। এছাড়া, পাঁচটি দল আমজনতার দল, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, সিপিবি, বাসদ ও এলডিপি অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে উচ্চকক্ষের প্রয়োজন নেই বলে মত প্রকাশ করেছে।
উচ্চকক্ষের মেয়াদ হবে শপথ গ্রহণের দিন থেকে পাঁচ বছর, তবে নিম্নকক্ষ ভেঙে গেলে উচ্চকক্ষ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। সাধারণ নির্বাচনের সময় নিম্নকক্ষের প্রার্থী তালিকার সঙ্গে উচ্চকক্ষের প্রার্থীর তালিকাও প্রকাশ করতে হবে। তালিকায় কমপক্ষে ১০ শতাংশ নারী প্রার্থী রাখতে হবে। প্রস্তাবিত এই প্রক্রিয়ায় একাধিক রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি