ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের বড় ধাক্কা টাইগারদের
স্পোর্টস ডেস্ক: আবুধাবিতে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ২০০ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ দল। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টাইগাররা আফগানদের বিপক্ষে সিরিজের সবকটি ম্যাচেই বাজেভাবে পরাজিত হয়েছে।
আফগানিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে ইব্রাহিম জাদরান সর্বোচ্চ ৯৫ রান করেন, এবং শেষদিকে মোহাম্মদ নবির বিধ্বংসী ৩৭ বলে ৬২ রানের ইনিংসে ভর করে আফগানরা একটি বড় পুঁজি দাঁড় করায়। বাংলাদেশের হয়ে সাইফ হাসান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।
২৯৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মাত্র ৯৩ রানেই অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। ওপেনার নাঈম শেখ (৭) এবং নাজমুল হোসেন শান্ত (৩) দ্রুত ফিরে যান। সাইফ হাসান একাই কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করে ৪৩ রান করেন, তবে তার বিদায়ের পর আর কোনো ব্যাটসম্যানই উল্লেখযোগ্য রান করতে পারেননি। তাওহীদ হৃদয় (৭), মেহেদী মিরাজ (৬), শামীম পাটোয়ারী (০) এবং নুরুল হাসান সোহান (২) সবাই ব্যর্থ হন। আফগান বোলারদের মধ্যে বেলাল সামি ৫টি এবং রশিদ খান ৩টি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেন।
এই পরাজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ দল আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো, যা টাইগারদের জন্য একটি বড় ধাক্কা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- এইচএসসিতে সর্বোচ্চ জিপিএ-৫ ঢাকা বোর্ডে, সর্বনিম্ন বরিশালে
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ী মির্জা ফয়সল আমীন
- পুলিশে ১৪ হাজার নিয়োগের প্রস্তাব অনুমোদন
- এইচএসসিতে পাস করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী