ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অগ্নি-কাণ্ডে নি'হত ১৬ জনের মর'দেহ ঢামেকে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি অ্যাম্বুলেন্সে মরদেহগুলো সেখানে পৌঁছায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহগুলো হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে অসংখ্য স্বজন প্রিয়জনের সন্ধানে ভিড় করেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রূপনগরের তিনতলা পোশাক কারখানার বিভিন্ন স্থান থেকে ১৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া সদস্যদের সহযোগিতায় লাশগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—টিনশেডের একতলা কেমিক্যাল গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে মুখোমুখি থাকা পোশাক কারখানায়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আগুনের উৎস ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত শুরু হয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল