ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মিরপুরের আগুনের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, মিরপুরে আগুনের ঘটনায় নিহতদের মৃত্যুতে প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। একইসঙ্গে তিনি যথাযথ কর্তৃপক্ষকে এই ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রোমে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা জানান।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, "সত্যিকার অর্থে কেমিক্যাল কারখানার বিস্ফোরণ বাংলাদেশে এর আগেও হয়েছে। কিন্তু এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করার পরও দেখা যাচ্ছে যে, অনেকেই অবৈধভাবে এসব কারখানা তৈরি করেন।"
তিনি আরও জানান, এই ঘটনার তদন্তে দেখা হচ্ছে যে, সংশ্লিষ্ট কারখানার লাইসেন্স ঠিক ছিল কিনা এবং দাহ্য পদার্থের ব্যবসা বা গোডাউন ও কেমিক্যাল কারখানা পরিচালনার জন্য ফায়ার ডিপার্টমেন্টের যথাযথ ক্লিয়ারেন্স ছিল কিনা। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল