ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
একদিনের জন্য নরওয়ের রাষ্ট্রদূত হলেন বাংলাদেশের তরুণী সাদিয়া
নিজস্ব প্রতিবেদক: নরওয়ের রাষ্ট্রদূতের চেয়ারে বসেছিলেন বাংলাদেশের এক তরুণী! একদিনের জন্য রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন পঞ্চগড়ের এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া। আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের অংশ হিসেবে ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় গত শনিবার (১১ অক্টোবর) তিনি এই প্রতীকী দায়িত্ব পান।
ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন কাজ করা সাদিয়া ইতিমধ্যেই শিশু অধিকার ও জেন্ডার সমতার একজন তরুণ কণ্ঠস্বর হিসেবে পরিচিত।
এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল— “The girl I am, the change I lead: Girls on the frontlines of crisis”, এবং জাতীয় প্রতিপাদ্য— “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি।” এই প্রতিপাদ্যই মনে করিয়ে দেয়— সংকটের সময় মেয়েরাই পরিবর্তনের অগ্রভাগে দাঁড়ায়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কর্মসূচির মাধ্যমে কিশোরীরা প্রতীকীভাবে দূতাবাস, সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃত্বের আসনে বসে। মূল লক্ষ্য হলো তরুণীদের নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করা ও সামাজিক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করা।
রাষ্ট্রদূতের দায়িত্ব পালন শেষে সাদিয়া বলেন, “এই টেকওভার অভিজ্ঞতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি চাই, আমার এই যাত্রা অন্য মেয়েদেরও সাহস দিক নিজেদের সক্ষমতায় বিশ্বাস রাখার এবং এমন এক সমাজ গড়ার, যেখানে সমতা বাস্তবে পরিণত হবে।”
বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত এইচ ই হ্যাকন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন বলেন, “সাদিয়াকে রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে দেখে আমরা আনন্দিত। তার কাজ প্রমাণ করে, মেয়েরা সুযোগ পেলে সমাজ এগিয়ে যায়। বাল্যবিবাহ রোধ ও নারী শিক্ষার পক্ষে তার উদ্যোগ অনুপ্রেরণার।”
টেকওভার কার্যক্রমে সাদিয়া ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তরুণদের ভবিষ্যৎ গঠন ও অংশগ্রহণ বিষয়ে মতবিনিময় করেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী