ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
স্বর্ণের দাম ভরিতে ২৬১৩ টাকা বেড়ে নতুন ইতিহাস
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও রেকর্ড ছাড়ালো স্বর্ণের দাম। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হবে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকায়, যা এর আগে ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ ভরি প্রতি বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা।
মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এ দাম বুধবার থেকে কার্যকর হবে। এটি দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দামের পরিবর্তন হওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের ভরি সোনা বিক্রি হচ্ছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকায়, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকায়, এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায়।
তারও আগে ২২ ক্যারেট সোনার ভরি ছিল ২ লাখ ৯ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা, এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা।
অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। আগের মতোই ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৯৮০ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৭৪৭ টাকায়, ১৮ ক্যারেট ৪ হাজার ৭১ টাকায়, এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫৬ টাকায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস