ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান ধর্মঘট দ্বিতীয় দিনে
নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় দিনেও স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষকরা জানান, ২০২৫ সালের ২৮ জানুয়ারি সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে তারা সরকারি বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
অবস্থান ধর্মঘটের সময় বক্তারা বলেন, “আমরা দান-অনুদান চাই না, আমরা চাই আমাদের সাংবিধানিক অধিকার। দেশের প্রায় ২৬ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক-কর্মচারী সঠিক বেতন ও সুযোগ-সুবিধা না পাওয়ায় অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছেন। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।”
ধর্মঘটের সময় শিক্ষকেরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘চাকরি আছে, বেতন নেই-এমন দেশ নেই’, ‘ইবতেদায়ি শিক্ষকদের বেতন দিন, না হলে শিক্ষা বন্ধ করুন’, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই’, ‘এক দেশে দুই নীতি মানি না, মানব না’।
শিক্ষকরা আরও জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের পথে যাওয়ার প্রস্তুতি নেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর