ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
এসএসসি পাসে বিনামূল্যে কেয়ারগিভিং প্রশিক্ষণ দিচ্ছে ব্র্যাক
ডুয়া ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির অধীনে ব্র্যাক জেমস পি. গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ বিনামূল্যে ‘কেয়ারগিভিং কোর্স (লেভেল–২)’ প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের (NHRDF) আর্থিক সহায়তায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আগ্রহীরা তিন মাস মেয়াদি কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
প্রশিক্ষণের সময়কাল
কেয়ারগিভিং কোর্স (লেভেল–২) এর প্রশিক্ষণকাল নির্ধারণ করা হয়েছে ৩ মাস, যেখানে অংশগ্রহণকারীরা পেশাদার কেয়ারগিভিংয়ের ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ পাবেন।
শিক্ষাগত যোগ্যতা
এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে।
প্রশিক্ষণার্থীদের সুযোগ-সুবিধা
সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে।
প্রশিক্ষণ শেষে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ পাওয়া যাবে।
দরিদ্র, অনুন্নত, ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ২৩ অক্টোবর ২০২৫
ক্লাস শুরু হবে: ১৫ নভেম্বর ২০২৫
আবেদনের ঠিকানা
ব্র্যাক জেমস পি. গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি। ৭২৯/এ, রোড–৯, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা।
বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা পাওয়া যাবে ওয়েবসাইটে:www.bracjpgsph.org
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- তাশরীফের বাবার ১৭–১৮টি বিয়ের দাবি মায়ের
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)