ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ভোটারদের হৃদয়ে কারা শীর্ষে? জরিপে মিলল চমক
নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ভোটারদের মতামত বিশ্লেষণ করে প্রকাশিত এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ছয়টি বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভোটারদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে। রংপুর বিভাগে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী এবং বরিশালে এগিয়ে আছে দীর্ঘদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ।
এই তথ্য উঠে এসেছে ইনোভিশন কনসালটিং পরিচালিত ‘পিপলস ইলেকশন পালস সার্ভে, দ্বিতীয় পর্ব–তৃতীয় খণ্ড’ প্রতিবেদনে, যা প্রকাশ করা হয় সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে বিডিবিএল ভবনে অনুষ্ঠিত এক গোলটেবিল আলোচনায়। 'ভোটারদের সিদ্ধান্তে সামাজিক প্রেক্ষাপট ও ভিন্নতার প্রভাব' শীর্ষক আলোচনায় গবেষণা ফল তুলে ধরেন ইনোভিশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সারওয়ার।
জরিপ অনুযায়ী, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে বিএনপি উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। ময়মনসিংহে বিএনপির জনপ্রিয়তা ৪৫.৭ শতাংশ, সিলেটে ৪৪.৭ শতাংশ, রাজশাহীতে ৪৪.৪ শতাংশ, খুলনায় ৪৩.৩ শতাংশ, ঢাকায় ৪০.৮ শতাংশ এবং চট্টগ্রামে ৪১.৯ শতাংশ। এসব বিভাগে জামায়াত ইসলামীর অবস্থান দ্বিতীয় ও আওয়ামী লীগ তৃতীয়।
অন্যদিকে, রংপুরে ৪৩.৪ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী এগিয়ে আছে। সেখানে বিএনপির অবস্থান দ্বিতীয় (৩৬.৭ শতাংশ) এবং আওয়ামী লীগ পেয়েছে মাত্র ১২.৫ শতাংশ ভোটার সমর্থন। বরিশালে আওয়ামী লীগ ৩১.৯ শতাংশ নিয়ে শীর্ষে, জামায়াত ২৯.১ শতাংশ এবং বিএনপি ২৮.৭ শতাংশ ভোটার সমর্থন পেয়েছে।
সার্বিকভাবে ভোটার সমর্থনে বিএনপি প্রথম, জামায়াতে ইসলামী দ্বিতীয়, আওয়ামী লীগ তৃতীয় এবং নবীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চতুর্থ অবস্থানে রয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়।
জরিপটি পরিচালিত হয় দেশের ৬৪ জেলার ১০,৪১৩ জন নাগরিকের মধ্যে। এর মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহুরে বাসিন্দা। অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ ৫৪.২ শতাংশ, নারী ৪৫.৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ০.৪ শতাংশ। বয়সভিত্তিক শ্রেণিবিন্যাসে দেখা যায়, জেনারেশন জি (১৮-২৮ বছর) ৩৭.৬ শতাংশ, মিলেনিয়াল (২৯-৪৪ বছর) ৩৩.৪ শতাংশ, জেন এক্স (৪৫-৬০ বছর) ১৯.৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ভোটার মাত্র ১.৩ শতাংশ।
বিভাগভিত্তিক নমুনা বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ২৫.৬ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, রাজশাহীতে ১৫ শতাংশ, খুলনায় ১১.২ শতাংশ, রংপুরে ১১ শতাংশ, ময়মনসিংহে ৯.৫ শতাংশ, বরিশালে ৬.২ শতাংশ এবং সিলেটে ৫.৩ শতাংশ অংশগ্রহণ রয়েছে।
এই জরিপের দ্বিতীয় পর্বের তথ্য সংগ্রহ করা হয় ২ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। প্রথম খণ্ডে ছিল নির্বাচনী সময়কাল, পরিবেশ ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে জনমত; দ্বিতীয় খণ্ডে বিশ্লেষণ করা হয় দলীয় পছন্দ, ভোটের সিদ্ধান্ত, বিদেশনীতি ও ভবিষ্যৎ সরকারের প্রতি জনগণের প্রত্যাশা। জরিপ পরিচালনায় ইনোভিশনের সঙ্গে সহায়তা করেছে গবেষণা প্রতিষ্ঠান ব্রেইন এবং সুশীল সমাজভিত্তিক প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট