ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিশ্ব মঞ্চে নেতৃত্বের সুযোগ, তাও আবার আইইএলটিএস ছাড়াই
ডুয়া শিক্ষা ডেস্ক :২০২৬ সালের ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি পর্তুগালের পোর্তো শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব ফোরাম ২০২৬। সেন্টার ফর ডিপ্লোমেটিক অ্যাডভান্সমেন্ট (CDA) আয়োজিত এই আন্তর্জাতিক আয়োজন বিশ্বের বিভিন্ন দেশের যুবকদের জন্য একটি বৃহৎ প্ল্যাটফর্ম। এখানে বিশ্বের ২৫০ জন উদীয়মান যুবনেতা, সমাজকর্মী, শিক্ষার্থী ও উদ্যোক্তারা অংশগ্রহণের সুযোগ পাবেন।
ফোরামে অংশগ্রহণকারীদের জন্য রয়েছে তিন ধরনের অর্থায়ন সুবিধা। সম্পূর্ণ অর্থায়নে ৫০ জনকে বিমানের টিকিট, আবাসন, সম্মেলনে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হবে। আংশিক অর্থায়নে থাকা ১০০ জন পাবেন আবাসন, অংশগ্রহণ এবং সামগ্রী। বাকি ১০০ জন নিজের খরচে অংশ নিতে পারবেন, যাদের কেবল ফোরামে প্রবেশাধিকার দেওয়া হবে।
এই ফোরামের মূল লক্ষ্য হলো তরুণদের দক্ষতা বৃদ্ধি, সামাজিক উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যে (SDGs) তরুণদের সম্পৃক্ত করা। একই সঙ্গে জলবায়ু সচেতনতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডিজিটাল রূপান্তরসহ ভবিষ্যতের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা ও দক্ষতা উন্নয়নের সুযোগ থাকবে।
ফোরামে অংশ নিতে আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। বিশ্বের যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য IELTS বা অন্য কোনো ইংরেজি দক্ষতা পরীক্ষার প্রয়োজন নেই। আগ্রহীদের সমাজসেবা, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি বা শিক্ষাক্ষেত্রে আগ্রহ থাকতে হবে এবং নেতৃত্বের সক্ষমতা দেখাতে হবে।
আবেদন করতে হলে https://thecda.co ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। বিশেষ করে যারা সম্পূর্ণ অর্থায়নে আবেদন করতে চান, তাদের একটি শক্তিশালী ব্যক্তিগত বিবৃতি জমা দিতে হবে।
বিশ্ব যুব ফোরাম ২০২৬–এ অংশগ্রহণ তরুণদের জন্য একটি বড় সুযোগ, যেখানে তারা আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি, বৈশ্বিক চিন্তাভাবনা শেয়ার এবং ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুতি নিতে পারবেন।
আবেদন শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৫
আবেদন করতে ভিজিট করুন: https://thecda.co
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?