ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শিশুর উচ্চতা বাড়াতে খাদ্যতালিকায় রাখুন ৪ বিশেষ খাবার
নিজস্ব প্রতিবেদক: সন্তানের উচ্চতা নিয়ে চিন্তিত বাবা-মায়ের সংখ্যা নেহাত কম নয়। বয়স বাড়লেও বাচ্চার উচ্চতা তেমন না বাড়লে দুশ্চিন্তা যেন লেগেই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জিন, ঘুম, ব্যায়াম ও পরিবেশের পাশাপাশি সঠিক পুষ্টিও শিশুর উচ্চতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে পুষ্টিবিদরা জানিয়েছেন, কিছু নির্দিষ্ট খাবার শিশুর হাড় ও পেশি মজবুত করতে সহায়তা করে এবং প্রাকৃতিকভাবে তার বৃদ্ধি ত্বরান্বিত করতে পারে।
১. ডিম ও মুরগির মাংস: ডিম ও মুরগির মাংস শিশুর পেশি গঠন ও কোষ বৃদ্ধির জন্য আদর্শ প্রোটিন সরবরাহ করে। ডিমের কুসুমে থাকা ভিটামিন বি২ (রাইবোফ্লাভিন) হাড় গঠনে সহায়ক। প্রতিদিন একটি ডিম এবং সপ্তাহে কয়েক দিন সেদ্ধ বা গ্রিল করা মুরগির মাংস শিশুর খাদ্যতালিকায় রাখা যেতে পারে।
২. সবুজ শাকসবজি ও ফল: পালংশাক, মেথি, বাঁধাকপি ও ব্রকোলির মতো সবজিতে রয়েছে ভিটামিন C, K, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেশিয়াম যা হাড় মজবুত করতে সাহায্য করে। একই সঙ্গে পেঁপে, আম ও কমলার মতো রঙিন ফল শিশুর শরীরে প্রয়োজনীয় ভিটামিন সরবরাহ করে। সালাদ, স্যুপ বা স্ন্যাকসে এসব খাবার যোগ করতে পারেন সহজে।
৩. সয়াবিন: সয়াবিনে আছে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম, যা শিশুর হাড় ও পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিদিন প্রায় ৫০ গ্রাম সয়াবিন সেদ্ধ করে বা চিলা বানিয়ে খাওয়ানো যেতে পারে।
৪. দুধ ও দুগ্ধজাত খাবার: দুধে থাকা ক্যালসিয়াম ও ভিটামিন D হাড়কে বড় ও মজবুত করে, আর ভিটামিন A, B ও E শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করে। প্রতিদিন এক গ্লাস দুধ, সঙ্গে দই বা পনির রাখলে শিশু পাবে প্রয়োজনীয় পুষ্টি।
বিশেষজ্ঞরা মনে করেন, শুধু পুষ্টিকর খাবার নয় শিশুর পর্যাপ্ত ঘুম, খেলাধুলা, ব্যায়াম, মানসিক স্বস্তি এবং পরিবারের ভালোবাসাও তার বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য সমানভাবে প্রয়োজন। নিয়মিত পুষ্টিকর খাবার, বিশ্রাম ও যত্নে বেড়ে উঠবে শিশু সবল, সুস্থ ও আত্মবিশ্বাসী হয়ে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ