ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
রাকসু নির্বাচন
শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ তাদের ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার পাঠ করা হয়।
প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা লিখিত ইশতেহার পাঠ করেন।
ইশতেহারের দশ দফা:
১. জাতীয় শিক্ষক দিবস: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ড. শামসুজ্জোহা স্যারের শহীদ হওয়ার দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা।
২. একাডেমিক উৎকর্ষ: একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, বাজেট বৃদ্ধি এবং ক্যাম্পাসে খণ্ডকালীন চাকরি চালু করে বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
৩. গ্রন্থাগার ও ইন্টারনেট সেবা: লাইব্রেরিতে এসি ও ক্যাম্পাসে স্টারলিংক চালু করে শিক্ষার্থীদের গ্রন্থাগার, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন।
৪. ক্যাম্পাসের নিরাপত্তা: শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতা প্রতিরোধে শক্তিশালী সেল গঠন।
৫. চিকিৎসা সেবা: ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন এবং ২৪ ঘণ্টা অন-ক্যাম্পাস ফার্মেসি প্রতিষ্ঠা।
৬. নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী: ছাত্রী হলে ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন ও একাডেমিক ভবনে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ।
৭. সামাজিক সহাবস্থান: ক্যাম্পাসে সব শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিতকরণে ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থনা কক্ষ নির্মাণ।
৮. আবাসন সংকট: আবাসন সংকট নিরসন এবং নতুন হল নির্মাণের পাশাপাশি পূর্ণ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন।
৯. খাবার ও পানি: স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা।
১০. যোগাযোগ ও যাতায়াত: দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেলস্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা।
ইশতেহারগুলো এক বছরের মধ্যে পূরণ করা সম্ভব কিনা, এমন প্রশ্নের উত্তরে ভিপি পদপ্রার্থী নূর উদ্দিন আবির বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে প্রস্তুত। আমাদের যে ইশতেহারগুলো রয়েছে, সেগুলো বাস্তবসম্মত এবং শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা এগুলো পূরণ করতে সক্ষম হব। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীরা পাশে থাকলে আমাদের সব প্রতিশ্রুতি বাস্তবে রূপ দিতে পারব।”
সংবাদ সম্মেলনে ছাত্রদলের মনোনীত প্যানেলের অন্যান্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস