ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা বাধ্যতামূলক: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া ১৫ সেনা কর্মকর্তার অবস্থান নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, “মিডিয়ার তথ্যকে আমরা আনুষ্ঠানিক বিবেচনায় নিচ্ছি না। যদি তারা সেনাবাহিনীর হেফাজতে থাকেন, তাহলে নিয়ম অনুযায়ী অবশ্যই আদালতে হাজির করতে হবে।”
রোববার (১২ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি আরও জানান, সেনাসদর এ বিষয়ে সংবাদ সম্মেলন করলেও ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কোনো নোটিশ বা ডকুমেন্ট সরবরাহ করা হয়নি।
তাজুল ইসলাম বলেন, “আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কেউ বলেননি যে ওই কর্মকর্তারা আটক আছেন। যদি কেউ বলেন, তাহলে আমরা আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেবো। সংবিধান ও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই কাউকে আদালতে হাজির করতে হয়। আদালতই তখন সিদ্ধান্ত দেন, আটক রাখা হবে না জামিন দেওয়া হবে।”
তিনি আরও ব্যাখ্যা করে বলেন, “এটি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান নয়, সংবিধানেও একইভাবে উল্লেখ আছে কেউ আদালতের অনুমতি ছাড়া ২৪ ঘণ্টার বেশি আটক থাকতে পারেন না। আদালতের অনুমোদনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এর আগে শনিবার (১১ অক্টোবর) সেনাসদরের সংবাদ সম্মেলনে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারি পরোয়ানায় নাম থাকা ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত। এদের মধ্যে ১৪ জন চাকরিরত ও একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (এলপিআর) আছেন। তারা সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানানো হয়।
গত ৮ অক্টোবর গুম-নির্যাতনের দুটি মামলায় এই ২৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
চিফ প্রসিকিউটর বলেন, “আমাদের কাছে কেউ ওই ১৫ কর্মকর্তাকে নিয়ে ব্যাখ্যা চাননি। যদি চান, অবশ্যই আইনি দৃষ্টিকোণ থেকে আমরা ব্যাখ্যা দেব।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম