ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ নৌবাহিনী ২০২৬ সালের অফিসার ক্যাডেট ব্যাচের দ্বিতীয় গ্রুপে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ১ অক্টোবর থেকে শুরু করেছে। যোগ্য প্রার্থীরা ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
শিক্ষাগত যোগ্যতা:
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যেকোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০, অপরটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের প্রার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড থাকতে হবে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের একই যোগ্যতা প্রযোজ্য।
২০২৫ সালের এইচএসসি/সমমান পরীক্ষার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়স ও শারীরিক যোগ্যতা:
০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (এইচএসসি পাস) এবং ১৮-২৩ বছর (স্নাতক পাস)।
পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ১.৬৩ মি., বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি।
নারী প্রার্থীদের জন্য উচ্চতা ১.৬০ মি., বুকের মাপ ২৮/৩০ ইঞ্চি।
দৃষ্টি ৬/৬ থাকতে হবে; LASIK/PRK/SMILE করা যাবে না।
বেতন ও সুবিধা:
প্রশিক্ষণকালে নিয়মিত ভাতা প্রদান করা হবে।
সফল প্রশিক্ষণ শেষে অফিসার পদে যোগদানের সময় বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া ও ফি:
আবেদন নৌবাহিনীর ওয়েবসাইট থেকে“APPLY NOW” বাটনে ক্লিক করে করতে হবে।
Personal Information Form ও Commission Form Commission-1A সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ফি: ৭০০ টাকা (মোবাইল ব্যাংকিং, ব্যাংক কার্ড ইত্যাদি মাধ্যমে প্রদানযোগ্য)।
গুরুত্বপূর্ণ তারিখ:
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার: ২৬ নভেম্বর – ৫ ডিসেম্বর ২০২৫
লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও মনস্তত্ত্ব): ১২ ডিসেম্বর ২০২৫
চূড়ান্ত মেডিকেল ও বাছাই: ১৮ – ২৮ জানুয়ারি ২০২৬
যোগদানের সম্ভাব্য তারিখ: ২১ জুলাই ২০২৬
নির্দেশনা:
ন্যূনতম উচ্চতা ও ওজন পূরণ করতে হবে।
পূর্ববর্তী কোনো নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে অযোগ্য প্রার্থী আবেদন করতে পারবেন না।
ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থী অযোগ্য হবে।
পরীক্ষার সময় প্রিন্ট করা প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)